আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ীতে শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫

 “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫। আজ বুধবার (২৮ মে) গোদাগাড়ী উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫।
২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে চলবে এই জাতীয় পুষ্টি সপ্তাহ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (ঊঘঞ) ডা. শফিউল ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শীতাংশু ব্যানার্জী, গাইনী কনসালটেন্ট ডা. মোছাঃ জান্নাতুল ফেরদৌস, সার্জারি কনসালটেন্ট ডা. শফিউল আজম।
এছাড়াও অংশগ্রহণ করেন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক, মিডওয়াইফ ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে নানা সচেতনতামূলক কর্মসূচি। এর মধ্যে উল্লেখযোগ্য: পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও সুষম আহারের গুরুত্ব নিয়ে আলোচনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টির গুরুত্বকে তুলে ধওে প্রতিযোগিতা, স্কুলগামী শিশু ও দরিদ্র পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ সেবা শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং মা-বাবার জন্য পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল জাহিদ বলেন, "সুস্থ জাতি গঠনে পুষ্টি অপরিহার্য। এই জাতীয় পুষ্টি সপ্তাহের মাধ্যমে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের মাঝে সুষম খাবারের বিষয়ে সচেতনতা তৈরি হবে।"
স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিকদের প্রত্যাশা, এমন আয়োজন নিয়মিত হলে জনগণের খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আসবে এবং অপুষ্টিজনিত সমস্যা হ্রাস পাবে।

Tag
আরও খবর