ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চৌদ্দগ্রাম উপজেলার বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা ও ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা চৌদ্দগ্রামে জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম করার জন্য চৌদ্দগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় অদ্য ২৮/০৫/২০২৫ তারিখ চৌদ্দগ্রাম উপজেলার বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম, কুমিল্লা। অভিযান পরিচালনায় সহায়তা করেন বিএসটিআই, কুমিল্লা এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টীম। অভিযানকালে টিপানি ক্যামিকেল এন্ড কনজুমার এর পণ্য উৎপাদন কারখানায় উৎপাদিত ভেজিটেবল সসে কোন ধরনের বিএসটিআইয়ের অনুমোদন পাওয়া যায় নি৷ অনুমোদন ব্যতীত দীর্ঘদিন এই কারখানায় উল্লেখিত প্রতিষ্ঠান সস উৎপাদন করে বাজারজাত করছেন মর্মে অভিযানে পরিলক্ষিত হয়৷ এছাড়াও, সস উৎপাদনে তিনি ক্ষতিকারক রঙ ব্যবহার করছেন এবং এই কালার খাবার উপযোগী মর্মে কোন প্রমাণক তিনি দেখাতে পারেন নি। বিসিক শিল্পনগরীর আলিফ ফুড বেকারি নামের অন্য একটি প্রতিষ্ঠানে অভিযানকালে দেখা যায়, তারা বিএসটিআইয়ের নির্দেশনা অমান্য করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করছেন। এছাড়াও, খাবার উৎপাদন এর কাজে নিয়োজিত কর্মীরাও কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনে কাজ করছেন। খোলা অবস্থায় সকল প্রস্তুতকৃত খারাপ রাখা হয়েছে এবং সেখানে খাবারের উপর ময়লা পরছে। উল্লেখিত অপরাধসমূহের জন্য টিপানি ক্যামিকেল এন্ড কনজুমার কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আলিফ ফুড বেকারি কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আরও খবর