রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

চট্টগ্রামে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম মনোরেল

চট্টগ্রামে মনোরেল প্রকল্প বাস্তবায়নে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনর সাথে সমঝোতা স্মারক অনুষ্ঠিত






চট্টগ্রাম  নগরের যানজট নিরসনে দেশের প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ মনোরেল নির্মাণে অর্থায়ন ও বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে।

   ১ জুন  (রোববার)  বেলা ১২ টায় গ্রেটার চট্টগ্রাম অর্থনৈতিক ফোরাম এর আয়োজনে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কনফারেন্স হলে  চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে ওরাসকম গ্রুপ ও আরব কন্ট্রাক্টর গ্রুপের মধ্যে মনোরেল নির্মাণ ও বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।  সমঝোতা স্মারক সইয়ের পর ওরাসকম কোম্পানি এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে। 

এসময়  সিটি  মেয়র ডা.  শাহাদাত হোসেন  বলেন - বীর চট্টলার স্বপ্ন পূরণের আরেক ধাপ এগিয়ে বিশ্বের আধুনিক পর্যটন শহরের মতো মনোরেল  জগতের তালিকায় চট্টগ্রাম। প্রায় ২৫ হাজর কোটি টাকা ব্যায়ে এ মনোরেল নির্মিত হলে শহরের যানজট অনেকাংশে কমে যাবে । এসময়  চট্টগ্রাম অর্থনৈতিক ফোরামের  চেয়ারপারসন আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী  ও আরব কন্ট্রাক্টর গ্রুপের প্রতিনিধি কাউসার আলম চৌধুরী  বক্তব্য রাখেন। 

Tag
আরও খবর