বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

লাখাইয়ের ঈদুল আজহায় শপিংমলে কেনাকাটায় নেই তেমন ভীর,আশঙ্কায় কাপড় ব্যবসায়ীরা।

লাখাইয়ের ঈদুল আজহায় শপিংমলে কেনাকাটায় নেই তেমন ভীর,আশঙ্কায় কাপড় ব্যবসায়ীরা। আর মাত্র ক’দিন পরেই ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা মুসলমানদের জন্য একটি আনন্দঘন উৎসব। এ সময় কোরবানির জন্য বেশি ব্যয় হওয়ার কারনে নতুন পোশাক কেনার প্রতি পরিবারেও তেমন আগ্রহ নেই। এবারের ঈদ সামনে থাকলেও লাখাইয়ের বিভিন্ন মার্কেটে নেই ক্রেতার ভিড়। বিক্রেতারা জানিয়েছেন, এবার বেচাকেনা প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। টানা বৃষ্টির প্রভাবে বিগত দুই দিনে মার্কেটে তেমন ক্রেতা ছিল না, যার ফলে দোকান মালিক ও কর্মচারীরা পড়েছেন বিপাকে। সরেজমিনে লাখাইয়ের ঐতিহ্যবাহী বুল্লা বাজারে কাপড়ের মার্কেট গুলোতে ঘুরে দেখা গেছে, কোথাও তেমন ভিড় নেই। সাধারণ দিনের মতোই ক্রেতা উপস্থিতি দেখা যাচ্ছে, বিক্রির হার আশানুরূপ নয়। আলফু মিয়া মার্কেটের দোকানিরা বলছেন, ঈদুল আজহার সময় সাধারণত ঈদুল ফিতরের তুলনায় কেনাকাটা কম হয়। কোরবানির খরচের বিষয় মাথায় রেখে অনেকেই পোশাকে অতিরিক্ত খরচ করতে চান না। এবার এই প্রবণতা আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দোকান কর্মচারী রানা বলেন, “এ বছর বিক্রি খুবই কম। গত দুই দিনে ৩-৪ হাজার টাকার মতো কাপড় বিক্রি হয়েছে, যা একেবারেই অপ্রত্যাশিত। গত বছর এই সময়ে দ্বিগুণেরও বেশি বিক্রি হয়েছিল।” কর্মচারী শান্তও জানান, “বিকেলেও ক্রেতার উপস্থিতি নেই। মাত্র কয়েকদিন বাকি ঈদের। দেখা যাক শেষ সময়ে কিছু ভিড় হয় কিনা। এর চেয়ে ঈদুল ফিতরে বিক্রি ভালো হচ্ছে।” বিক্রেতারা জানান, ঈদের বাজারে নারী ও শিশুদের জন্য পোশাক বিক্রি বেশি হয়। পুরুষদের তুলনায় নারীরা আগ্রহ সহকারে কেনাকাটা করেন, ফলে নারীদের পণ্যের চাহিদাও বেশি। শান্ত বলেন, “পুরুষদের আইটেম খুব কম বিক্রি হয়। নারীরাই সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে কেনাকাটা করেন।” কাপরের ঈদে নতুন পোশাকের সংগ্রহ খুব একটা চোখে পড়ছে না। দোকানগুলোর বেশিরভাগেই ঈদুল ফিতরের সময়ের স্টক বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বিক্রি কম হওয়ার আশঙ্কায় অনেকে নতুন কালেকশন আনেননি।
Tag
আরও খবর