প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা



যেখানে অনেক তরুণ সময় হারাচ্ছে মাদকের অন্ধকারে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের ভার্চুয়াল জগতে, সেখানে তাদের বই, কবিতা ও সংস্কৃতির পথে ফেরাতে মাদারীপুরের শিবচরে আয়োজন করা হলো ব্যতিক্রমী এক সাহিত্য উৎসব।

বাংলার ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিবচর উপজেলার চর বাঁচামারা বাদশাকান্দি গ্রামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী স্বরচিত কবিতা পাঠের আসর ‘কবি সম্মেলন ২০২৬’। আয়োজনটির উদ্যোক্তা আব্দুল আজিজ লপ্তী গ্রন্থাগার।

কবি, সাহিত্যিক ও সমাজসেবক আব্দুল আজিজ লপ্তী ২০২১ সালে নিজ উদ্যোগে গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই তিনি স্থানীয় তরুণদের বইপড়া, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নানা আয়োজন করে আসছেন।

গত ১৭ এপ্রিল শুক্রবার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সাংবাদিক ও কবি-সাহিত্যিক রবিন চৌধুরী এবং তাসনোভা তুশিনের সঞ্চালনায়, আব্দুল আজিজ লপ্তীর সভাপতিত্বে সকাল থেকে বিকেল পর্যন্ত তার নিজ বাড়িতে এ কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক, লেখক ও গবেষকরা অংশ নেন।

কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা এবং সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। আয়োজনটি দুই পর্বে বিভক্ত ছিল। সকালে পরিচিতি ও কবিতা পাঠ এবং বিকেলে কবিতা পাঠের পাশাপাশি গানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে দূরে রেখে সৃজনশীলতার পথে ফেরাতেই এ আয়োজন।

আব্দুল আজিজ লপ্তী বলেন, “আমাদের লক্ষ্য তরুণদের মাদক ও অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলা। এই গ্রন্থাগারকে আমরা আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই।”

তিনি জানান, ভবিষ্যতে স্থানীয়ভাবে সাহিত্য ক্লাব গঠন, নিয়মিত বই পড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মশালা এবং স্কুল-কলেজভিত্তিক অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ বিস্তৃত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ প্রজন্ম ফিরে পাবে সঠিক দিকনির্দেশনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকজ গবেষক ও প্রাবন্ধিক শ্যামসুন্দর দেবনাথ, কবি রফিক ওসমান, কবি দালান জাহান, কবি রহমান হাবিব, কবি অরবিন্দ চক্রবর্তী, আব্দুর রহিম লপ্তী, মো. শাজাহান সরদার, মাকসুদা আক্তার, জাকিয়া সুলতানা শিল্পী, আবু ফয়সাল শিকদার, আশরাফুল আলম মকুল, শহিদুল ইসলাম মুন্না, অধ্যাপক বাবুল আশরাফ, সহযোগী অধ্যাপক অরেসুল আজম, মোহাম্মদ আনোয়ার হোসেন মিয়া, কাইয়ুম হোসেন খান, মাসুদ সুমন, মিলন সভ্যসাচী, শেখ ফিরোজ, ফাইকা ফাইরুজ, এম এ শিকদার, মোহাম্মদ এরফানসহ সাংবাদিক ও শ্রোতাবৃন্দ।

Tag
আরও খবর