জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

আসছে আরেকটি নিম্নচাপ, জুনে হতে পারে বন্যাও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-06-2025 07:29:32 am

দেশের কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ একটি পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। জুন ২০২৫ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, এই মাসে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।


তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে দেশে ১-২টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।


নদ-নদীর অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুন মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কৃষি আবহাওয়ার ক্ষেত্রে, এই মাসে দৈনিক গড় বাষ্পীভবন ৩-৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণ ৪ থেকে ৬ ঘণ্টা ঘণ্টা থাকতে পারে।


মে মাসের আবহাওয়া পর্যালোচনায় দেখা যায়, মে ২০২৫ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৬২.৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ২৪ মে কক্সবাজার উপকূল এবং ৩১ মে সারাদেশে বিস্তার লাভ করে।


মে মাসে রেকর্ডকৃত গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৮৬ মি.মি., যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত ২৯৮ মি.মি.। এটি স্বাভাবিকের চেয়ে ৬২.৯ শতাংশ বেশি । বিভাগওয়ারী বৃষ্টিপাতের পরিমাণও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।


মে মাসে দেশে ১-৬, ৮, ১১-২৭ তারিখে পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ এবং ২৯-৩১ তারিখে গভীর নিম্নচাপের প্রভাবে অনেক স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সর্বোচ্চ বৃষ্টিপাত ৪০৫ মি.মি. সিলেটে রেকর্ড করা হয় গত ৩১ মে।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২৩ ঘন্টা ১৭ মিনিট আগে