বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক,

গোয়ালন্দে ভেজাল দই ও ললিপপ তৈরির দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

গোয়ালন্দে ভেজাল দই ও ললিপপ তৈরির দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের জন্য ক্ষতিকর দই ও ললিপপ প্রস্তুতের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) পরিচালিত এ অভিযানে এক ব্যক্তিকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রায় ২০ কেজি ভেজাল দই জব্দ করা হয়, যা পরে জনস্বার্থে ধ্বংস করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহীদুর রহমান মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন। তিনি জানান, "শিশুদের জন্য অনিরাপদ খাদ্য উৎপাদন কোনভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।" স্থানীয়দের মতে, এমন উদ্যোগে এলাকার ভেজাল খাদ্য উৎপাদকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে। উল্লেখ্য, শিশুখাদ্যে ভেজাল রোধে প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
আরও খবর