ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

শার্শায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত,আহত,,১

শার্শায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত,আহত,,১ যশোরের শার্শায় কথা-কাটাকাটির জেরে সবুজ(২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় রাজু(২২) নামে আরও এক যুবককে কুপিয়ে মারাত্মক যখম করা হয়েছে। বুধবার রাত ১০ টা ৩০ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মধ্যে অবস্থিত দক্ষিন বুজরুজবাগানগামী মাটির রাস্তায় এ ঘটনাটি ঘটে। নিহত সবুজ উপজেলার যাদবপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে ও আহত রাজু খাজুরা গ্রামের নূর হোসেনের ছেলে। জানাগেছে,নিহত সবুজ,রাজু ও কালু এরা তিনজন রাত ১০ টার দিকে উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মধ্যে অবস্থিত দক্ষিন বুজরুজবাগানগামী মাটির রাস্তা দিয়ে মাঠের দিকে যায়। সে সময় রাস্তার উপর অজ্ঞাতনামা দুই জন দূর্বৃত্ত্বের সাথে তাদের দেখা হয়। একপর্যায়ে দূর্বৃত্তরা সাথে তাদের কথা কাটাকাটি হয়। সে সময় অজ্ঞাতনামা দূর্বৃত্তরা অতর্কিতভাবে সবুজ ও রাজু কে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। সে সময় তাদের সাথে থাকা কালু সেখান থেকে দৌড়ে এসে স্থানীয় নেহা পেট্রোল পাম্পে এসে লোকজন জানালে তারা এগিয়ে এসে সবুজ ও রাজুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সবুজকে মৃত ঘোষণা করেন এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। রাজু বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।হামলার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে বলে তিনি জানান।
আরও খবর