কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

গোয়ালন্দ উপজেলা প্রশাসননের উদ্যোগে ঈদ সামগ্রী পেল ৩৩০ সুবিধাবঞ্চিত যৌনকর্মী।

গোয়ালন্দ উপজেলা প্রশাসননের উদ্যোগে ঈদ সামগ্রী পেল ৩৩০ সুবিধাবঞ্চিত যৌনকর্মী। ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগিতায়, গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দৌলতদিয়া প্যায়াক্ট বাংলাদেশ ও মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর ব্যবস্থাপনায় দৌলতদিয়া বাজার পূর্বপাড়ায় বসবাসরত সুবিধাবঞ্চিত যৌনকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টায় প্যায়াক্ট বাংলাদেশের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাহিদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতদিয়া প্যায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মজিবুর রহমান জুয়েল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর (শিক্ষা) রাজিব শেখ এবং গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক লালটু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ আয়োজনে মোট ২১০ জন নারীকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল: ১ কেজি পোলাও চাল, ১ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১ প্যাকেট দুধ, ৫০ গ্রাম কিসমিস, ৫০ গ্রাম গরম মসলা এবং ১টি লাক্স সাবান। অপরদিকে, একই দিন গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মুক্তি মহিলা সমিতি (এমএমএস)এর ব্যবস্থাপনায় ১২০ জন যৌনকর্মীদের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু এবং মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মুঞ্জু।এই আয়োজনে বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল: ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম মসুর ডাল এবং ২০০ গ্রাম গুঁড়া দুধ। উপজেলা নিবার্হী অফিসার নাহিদুর রহমান বলেন, “ এই ধরনের উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, বরং মানবিক মূল্যবোধের প্রতিফলন। ঈদের আনন্দ সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আরও খবর
deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

৬ ঘন্টা ৫৩ মিনিট আগে