দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী  অনুষ্ঠান  অনুষ্ঠিত  

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের  প্রাক্তন  শিক্ষার্থীদের উদ্যোগে " বন্ধু চলো ঐ

 ঘাসে, রাখবো হাত তোর কাঁধে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আজ ৯ই জুন বিদ্যালয় ও কলেজ  প্রাঙ্গন চত্বরে  অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় । কোরআন তেলাওয়াত,গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন,কেক কাটা ও মিষ্টি বিতরণ, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ফটোসেশন, দুপুরের খাবার   বিতরণ, কুইজ ও পারফরম্যান্স, প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নানাবিধ  খেলা, নাটিকা প্রদর্শন, সমাপনী অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তৃতা, পুরস্কার বিতরণ এবং সংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হবে। অত্র প্রতিষ্ঠানের  অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকি এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ । এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  - ছাত্র শিবিরে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ সিগবাতুল্লাহ, উপজেলা জামাতের আমির রফিকুল ইসলাম,   উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল  হোসেন, কালমেঘ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ রফিকুল ইসলাম,  লাহিড়ী  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রাক্তন ছাত্র আবু সাঈদ,  ঠাকুরগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও প্রাক্তন ছাত্র আতাউস সামাদ সহ অত্র প্রতিষ্ঠান  শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সংবাদ- কর্মীরা উপস্থিত ছিলেন । 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ বলেন  -শিক্ষার মান সুনিশ্চিত করতে  শিক্ষক - শিক্ষার্থীদের যত্নশীল হতে হবে । এই শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সার্বিক সহযোগিতা করব । 

সভাপতির বক্তব্যে আব্দুল্লাহিল বাকি বলেন -শিক্ষার মান ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। একাডেমিক ভবন সংকট সমাধানে নির্বাহী অফিসারের দৃষ্টিগোচার করেন । 


প্রাক্তন শিক্ষার্থী মোঃ ফজলুল ইসলাম বলেন  -আমরা একই প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একসাথে মিলিত হতে পেরে আনন্দিত । 


আরেক শিক্ষার্থী 

রাজু বলেন  -আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের ভিত্তি তৈরি হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত অনুষ্ঠান চলমান ছিল ।

Tag
আরও খবর