জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

ছাত্রলীগ নেতাকে বাচাতে বিএনপি নেতার গুলি, গুলিতে সাধারণ ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে যুবদল নেতার এলোপাতাড়ি গুলিতে মামুন হোসেন (৩২) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহত মামুন মাঝিপাড়া এলাকার আব্দুল মান্নাফের ছেলে এবং ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের ছোট ভাই। তিনি পেশায় একজন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী। মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর অনুসারী। অন্যদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জায়েদুল ইসলাম ওরফে বাবু রাজনীতি করেন কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের সঙ্গে। দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ওরফে খোকাকে স্থানীয় লোকজন আটক করলে সেখানে বাদল হোসেনের অনুসারীরাও উপস্থিত হন। আটকের পর সাব্বিরকে বাদলের বাড়ির দিকে নেওয়ার সময় হামলা চালায় জায়েদুল ইসলাম বাবুর নেতৃত্বাধীন গ্রুপ। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে বাবু তার লোকজন নিয়ে গুলি করলে মামুন গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে লোকজনের হাতে মারধরের শিকার ছাত্রলীগ নেতা আহত সাব্বির হোসেনের পা ভেঙ্গে যাওয়ায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, “আটক হওয়া সাব্বির হোসেন ছাত্রলীগের সাবেক নেতা এবং সাবেক ছাত্রদল নেতা জায়েদুল ইসলামের বন্ধু। স্থানীয়রা তাকে আটক করলে জায়েদুল তার অনুসারীদের নিয়ে গুলি ছোড়ে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।” তিনি আরও বলেন, “একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আটক ছাত্রলীগ নেতাকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার পা ভেঙে গেছে। রাত নয়টার দিকে বাদল বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছিলেন। যেহেতু আহতের মৃত্যু হয়েছে এখন একটি হত্যা মামলা দায়ের করা হবে।' এ বিষয়ে সাবেক ছাত্রদল নেতা জায়েদুলের সাথে ফেস দ্যা পিপলের নারায়ণগঞ্জ প্রতিনিধি যোগাযোগ করলে অভিযোগ অস্বীকার করেন জায়েদুল৷ তিনি বলেন, “আমি শুনেছি ছাত্রলীগের খোকনকে লোকজন ধরছিল৷ সেখানে গোলাগুলি হইছে৷ কিন্তু আমি সেখানে ছিলাম না৷ আমি বাসায় ছিলাম৷”
আরও খবর