সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

মোংলা মৎস্য সমিতির নির্বাচনের প্রচার-প্রচারণা তুঙ্গে ভোট গ্রহন ২১ জুন

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলা পোর্ট পৌরসভা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি বার্ষিক নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলেছেন ভোটারদের কাছে। নির্বাচনে ১৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা যায়। ভোট গ্রহন চলবে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

সরেজমিন দেখা গেছে, চলতি মাসের ২১শে জুন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের লিফলেট এবং প্যানায় ছেয়ে গেছে মৎস্য আড়ৎ, মৎস্য বাজার সহ মৎস্য ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ স্থানসমূহ। লিফলেট বিতরণসহ ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেছেন প্রার্থীরা। মোট ৯ টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন এ ভোটযুদ্ধে।

সভাপতি পদে ৩ জন সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থী সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, সদস্য পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন ১ জন।সভাপতি প্রার্থী মোঃ আব্দুর রহমান, মোঃ মিজান মিয়া, মোঃ আমিন নিকারি, সাধারন সম্পাদক পদে মোঃ সাইফুল ভুইঁয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ বজলু মীর,মোঃ জামাল।

সহ সভাপতি পদে মোঃরবিউল গাজী, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ শহিদ। সহ সাধারণ সম্পাদক পদে মোঃ সোহেল ব্যাপারি, মোঃ নুর হোসেন, মোঃ ইমরান ফরাজী। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফারুক খাঁন, মোঃ ফারুক হোসেন। সদস্য পদে মোঃ ইদ্রিস হাওলাদার, মোঃ আলম কাজী, মোঃ রফিকুল ইসলাম।

এছাড়া প্রচার সম্পাদক পদে মোঃ হাফিজুল শেখ বিনা প্রতিদন্ধিতায় জয় লাভ করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন মোংলা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন সহ দুই জন।


আরও খবর