চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় রাজীব সরদার (২৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্য ও একাধিক পুলিশ অ্যাসল্ট মামলার আসামী লালন বিশ্বাসকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্য রাজীব খুলনার খানজাহান আলী থানার ঝাপদিপুর গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে ও লালন বিশ্বাস সালথা উপজেলার যদুনন্দী গ্রামের মৃত রুকমান বিশ্বাসের ছেলে। 

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রাজীব সরদারের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরি সহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত ১০টি মামলা রয়েছে। নিজের নাম, বাবা ও মায়ের নাম গোপন রেখে দীর্ঘদিন আত্মগোপনে ছিল রাজীব। উপজেলার ফুলবাড়িয়া মামার বাড়ির এলাকার মানুষের সহযোগিতায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

অপরদিকে আজ   সকালে উপজেলার যদুনন্দী এলাকা থেকে চারটি পুলিশ অ্যাসল্ট মামলা সহ ১৫ টি মামলার আসামী লালন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর