দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলায়  পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্‌রাসা, এতিম খানা ও লিল্লাহ বোডিং এর  উদ্দ্যোগে আজ (২২ ডিসেম্বর বৃহস্পতিবার ) ৩ তম আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।  


ছাত্রদের ও মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের লক্ষ্যে প্রতি বছর এই আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে খাকে। উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন সহ বিভিন্ন অঞ্চলের দাতা সদস্যগণ দুপুরের আগে থেকেই উৎসাহ উদ্দীপনায়   মাদ্রাসায় উপস্থিত হতে থাকেন।  আজীবন সদস্য হওয়ার জন্য নির্ধারিত কোন অনুদান ধার্য করা নাই, যার যতটুকু সামর্থ আছে বাৎসরিক ভাবে জমা দিয়ে সদস্য হওয়ার সুযোগ রয়েছে। 

উল্লেখ্য যে মাদ্রাসাটি ২০১৬ সালে স্থাপিত হলেও হাটি হাটি পাপা করে আল্লাহর রহমতে বেশ অগ্রগতি সাধন করেছে, বর্তমানে এতিমসহ প্রায় ২০০ জনের মত শিক্ষার্থী রয়েছে। এবছর মাদ্রাসাটি বর্ডের স্বকৃীত পেয়েছে এবং এবছর  শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান জনাব, আখতারুজ্জামান তারু। প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে তিনি  বলেন মাদ্রাসায় অনেক এতিম শিক্ষার্থী রয়েছে তাদের দিকে খেয়াল রাখতে হব, তাদের দায়িত্ব নিতে হবে, তিনি আরো বলেন খেদমতে খোদা মেলে,আসুন দানের হাতকে আরো প্রসস্থ করি,গত কাল কম্বল দিয়েছি উপজেলা পরিষদের পক্ষ থেকে আরো এক লক্ষ টাকা বরাদ্দের দেওয়ার ঘোষণা দেন। 


মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হজরত মাওলানা  আজীম উদ্দীন সাহেব জানান,১৮১ জন  আজীবন দাতা সদস্য রয়েছে  তার মধ্যে ৩ জন মৃত্যু বরণ করেছেন। মোট ৩১৩ জন বদরী সদস্যের আকাঙ্খা রয়েছে। একটি বহুতল ভবনের ছাদ সম্পন্ন হয়েছে, বিল্ডিংটি সম্পন্ন করতে সকলের নিকট সাহায্য সহযোগিতার আবেদন করেন।


অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন  বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হাফেজ হযরত  মাওলানা মুফতি সরওয়ার হোসাইন মুহতামীম শিক্ষক নওয়াপাড়া  তেতুলতলা রহমানিয়া মাদ্রাসা , আরো উপস্থিত ছিলেন শ্রীধরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব  জিল্লুর রহমান ফারাজী, জনাব,এইচ,এম মহসিন,  জনাব হযরত মাওলানা মোঃ মিজানুর রহমান- শিক্ষক মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা - চলশিয়া, মওলানা মাফিজুল ইসলাম,  মাওলানা রেজাউল করিম, , হাফেজ হেমায়েত  উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান,সহ আরো অতিথিবৃন্দ।


দোয়া শেষে সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। উক্ত অনুষ্ঠানে ধর্মপ্রান মানুষের উৎসব মুখর পরিবেশ লক্ষ্য  করা যায়।


Tag
আরও খবর