রায়পুরে চক্ষু হাসপাতালগুলোতে অভিযান, বৈধ কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার নির্দেশ ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দুই শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠিত নিয়ামতপুরে সড়ক দুঘটনায় এক নারী নিহত নিখাঁজ ২৪ ঘণ্টা পর ভুট্টাক্ষেতে শিশু ফাতেমার মরদেহ উদ্ধার ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান প্রবাসীর একাধিক ‘মোবাইল বিয়ে’ নিয়ে এলাকায় তোলপাড়, মানববন্ধন সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার শ্যামনগরে গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন বিষধর সাপ কেড়ে নিল তরুণীর জীবন ঘুঘুডাঙ্গা হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন কালিগঞ্জ চেয়ারম্যানের বাড়ি থেকে ১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান এর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, জরুরি সভায় প্রেসক্লাবের নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি সোনাইমুড়িতে পরোকিয়া প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ অবশেষে স্বস্তি ফিরছে নওয়াপাড়া ভৈরব নদীর পাশে ওয়াক ওয়েতে শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় দক্ষ শিক্ষকের হারে সবার নিচে বাংলাদেশ কক্সবাজার থেকে শুরু সব দূরপাল্লার ট্রেনে ফ্রি ওয়াইফাই

লালপুরে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ে পুরস্কৃত ১৫ শিক্ষার্থী

 নাটোরের লালপুর উপজেলার নূরুল্লাপুরে ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে স্থানীয় একটি সামাজিক সংগঠন। একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেলে নূরুল্লাপুর দাখিল মাদ্রাসা হলরুমে আয়োজন করা হয় পুরস্কার ও আলোচনা সভার।


নূরুল্লাপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও টি-শার্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি ৫৮ জন শিক্ষার্থীকে একটি করে টি-শার্ট প্রদান করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, এলাকার শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ও নামাজের প্রতি আগ্রহ বাড়াতে তারা ঘোষণা দিয়েছিলেন—যারা টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। সেই ঘোষণায় উৎসাহিত হয়ে চতুর্থ শ্রেণি থেকে এইচএসসি পর্যায়ের মোট ৭৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে ১৫ জন সফলভাবে ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করে পুরস্কার লাভ করে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো. আমিরুল ইসলাম। সাধারণ সম্পাদক ফজলে রাহী’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও এক উপদেষ্টা জাহিদ হাসান, নূরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাদ আহমেদ, দাখিল মাদ্রাসার শিক্ষক মহাসিন আলম এবং তরুণ সংঘের সদস্যরা। সমাজে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা বলেন, "নামাজের প্রতি আগ্রহ তৈরিতে এই ধরণের আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। শিশুরা নিয়মিত নামাজে অভ্যস্ত হলে নৈতিক শিক্ষায় গড়ে উঠবে একটি সুন্দর প্রজন্ম।" নূরুল্লাপুর তরুণ সংঘ ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয়।
Tag
আরও খবর







deshchitro-69db6f9725b70-120426041031.webp
বিষধর সাপ কেড়ে নিল তরুণীর জীবন

৩ ঘন্টা ২০ মিনিট আগে