জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন শ্রীবরদীর বগুলাকান্দি আলোর দিশা সংলাপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ঝিনাইগাতীর নলকুড়ায় কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শেরপুরের কাকিলাকুড়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

রাজাপুরে আইনশৃঙ্খলার অবনতি: বেড়েছে চুরি-ডাকাতি, জনমনে আতঙ্ক

ঝালকাঠির রাজাপুরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আশঙ্কাজনকহারে বেড়েছে চুরি-ডাকাতি। নাকের ডগায় এসব ঘটনা ঘটলেও কিছুতেই চোর- ডাকাতদের আটকাতে পারছে না পুলিশ প্রশাসন। আর এ সুযোগে চোর- ডাকাতরা দিন দিন বেপরোয়া হয়ে ওঠেছে। ফলে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় ও সরকারি কোয়ার্টারে চুরি, ডাকাতি, এখন নিত্যদিনের ঘটনা। পুলিশি তৎপরতা না থাকায় বেড়েছে চুরি-ডাকাতি।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবনের সামনে সরকারি কোয়ার্টারে দিন-দুপুরে ঘটেছে চুরির ঘটনা। এসময় সরেজমিনে গিয়ে দেখা যায়, চোরের দল দুটি ভবন থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আনুমানিক ২-৩ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।

তবে দুটি ভবনের আশেপাশে সিসি ক্যামেরা স্থাপন করা থাকলেও বেশিরভাগ সিসি ক্যামেরাই এখন বিকল হয়ে পড়ে আছে ফলে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জনগণ।

এর আগে গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) উপজেলা সদরের বাইপাস মোড় সংলগ্ন সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু ও রাজাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহামুদা খানম এর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা তার স্ত্রী মাহামুদা খানম’কে অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা ও একটি দামি ঘড়ি লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর) সার্কেল মোঃ মাসুদ রানাসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শাহজাহান মোল্লা বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে পাশাপাশি পুলিশ প্রশাসনকে দায়িত্বশীল হতে হবে। তিনি আরও বলেন, জনমনে যে  ভীতিকর অবস্থা তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য পুলিশ প্রশাসন এলাকার জনগণকে সাথে নিয়ে কি করনীয় তা আলোচনা করতে হবে।

Tag
আরও খবর