যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

অভয়নগরে ঘেরের পাড়ে মিলল প্রবাসী যুবকের গলা কাটা মরদেহ

যশোরের অভয়নগর কুয়েত ফেরত এক প্রবাসী যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (১৫ জুন) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি গ্রামের একটি মাছের ঘেরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত হাসান শেখ (৩০) ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ আট বছর কুয়েতে প্রবাসজীবন কাটিয়ে চার মাস আগে দেশে ফেরেন। দেশে ফিরে দুই মাস আগে বিয়ে করেন।

তার বড় ভাই মুন্না শেখ বলেন, রাজনৈতিক কারণে হাসানকে ২০১৮ সালে কুয়েতে পাঠানো হয়। গত চার মাস আগে হাসান দেশে ফেরেন। শনিবার রাত ৯টার দিকে বাসা থেকে বের হয় হাসান। গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। এরপর রোববার ভোরে গ্রামের বাসিন্দা তবিবুর রহমান ঘেরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাগর, জামিল ও চঞ্চল নামে তিন যুবককে আটক করেছে পুলিশ।

অভয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, প্রবাসফেরত এক যুবকের জবাইকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। 

Tag
আরও খবর