চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীর হাতিয়া উপজেলা মেয়াদোত্তীর্ণ করোনা টিকা দেওয়ার অভিযোগ



নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ করোনা টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ টিকা দেওয়া থেকে বিরত রয়েছেন।

জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলায় পাঠানো করোনা টিকার মেয়াদ রয়েছে নভেম্বর ২০২২ সাল পর্যন্ত।


বুধবার (২১ ডিসেম্বর )  এই মেয়াদোত্তীর্ণ টিকা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষদের দিতে দেখা গেছে। টিকার শিশিতে মেয়াদোত্তীর্ণ লেখা দেখার পর অনেকে এই টিকা নিতে বিরত থেকেছেন। যারা ইতিমধ্যে এই টিকা নিয়েছেন, মেয়াদোত্তীর্ণ জানার পর তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মেয়াদোত্তীর্ণ টিকা আরও তিন মাস ব্যবহার করা যাবে। অর্থাৎ নভেম্বরে মেয়াদ শেষ হওয়া টিকা ফেব্রুয়ারী মাস পর্যন্ত দেওয়া যাবে।

হাতিয়া আইনজীবী সমিতির সভাপতির সাজ্জাদ হোসেন ইতিমধ্যে করোনার তৃতীয় ডোজ টিকা নিয়েছেন। বুধবার চতুর্থ ডোজ নেওয়ার জন্য হাসপাতালে গেলে মেয়াদোত্তীর্ণ জেনে তিনি টিকা নেওয়া থেকে বিরত থেকেছেন। সাজ্জাদ হোসেন বলেন, টিকার শিশিতে মেয়াদোত্তীর্ণ লেখা রয়েছে। আবার কোন জটিলতা দেখা দেয়, এই আশঙ্কায় আমি টিকা নিইনি। আমার পরিচিত আরও ১৫ জন মানুষ টিকা নেওয়া থেকে বিরত রয়েছে। একটা চিঠির ওপর ভিত্তি করে আমি কিভাবে টিকা নেব।’

সম্প্রতি হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা টিকা নিয়েছেন হাতিয়া পৌরসভার শূণ্যচর গ্রামের গৃহবধূ আমেনা আক্তার। আমেনার স্বামী সায়েদ আহমেদ বলেন, ‘টিকা নেওয়ার পর জানতে পারলাম, টিকার মেয়াদ নেই। এখন ভয় হচ্ছে শারীরিক কোন অসুবিধা হয় কিনা।’

এই বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)
ডা. শেখ মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ‘এই টিকা ক্ষতি হবে কিনা জানি না, তবে সরকার যেভাবে দিতে বলছে সার্কুলারে আমার সেভাবে দিচ্ছি।’

এই বিষয়ে জানতে চাইলে
নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার
বলেন,উৎপাদকারী প্রতিষ্ঠান ও ঔষধ প্রশাসনের প্রশাসনের অনুমোদনক্রমে এই আদেশ দেওয়া হয়েছে। নোয়াখালী সব উপজেলায় এটা পাঠানো হয়েছে। কি পরিমাণ টিকার মেয়াদ বাড়ানো হয়েছে এই মুহূর্তে আমি বলতে পারবো না।

 

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠি বলা হয়েছে, সরবরাহকৃত ফাইজার কোভিড-১৯ টিকা ১২ বছর ও তার বেশী বয়সী জনগোষ্ঠীর জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও উৎপাদনকারী সংস্থা পাইজারের এর অনুমোদনক্রমে টিকার মেয়াদ নভেম্বর ২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডা. শামসুল হক বলেন, ‘উৎপাদকারী প্রতিষ্ঠান ও ঔষধ প্রশাসনের প্রশাসনের অনুমোদনক্রমে এই আদেশ দেওয়া হয়েছে। সব জেলা উপজেলায় এটা পাঠানো হয়েছে। কি পরিমাণ টিকার মেয়াদ বাড়ানো হয়েছে এই মুহূর্তে আমি বলতে পারবো না। কয়েকদিন হল আমি চাকরি থেকে অবসর নিয়েছি’।

আরও খবর