রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

সাতসকালে ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, জেরুজালেম-তেল আবিবে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-06-2025 12:54:02 pm

সাতসকালে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। হামলার পর জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম 

আল জাজিরা



ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে এবং ইসরায়েলজুড়ে সাইরেন বাজানো হচ্ছে। পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা 'হুমকি' প্রতিহত করার জন্য কাজ করছে।


নতুন করে ইরানের এই হামলার প্রেক্ষিতে কর্তৃপক্ষ জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশনা দিয়েছে। একইসাথে "পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত" সেখানে থাকার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, মধ্য ও দক্ষিণ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পেয়ে চিকিৎসকরা সেখানে ছুটে গেছেন, তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।


জেরুজালেম পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির বীরশেবার সোরোকা হাসপাতালে আঘাত হানে। এছাড়া মধ্য ইসরায়েলজুড়ে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, পাশাপাশি আরও বেশ কয়েকটি স্থানে সরাসরি আঘাত হানার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানি ভূখণ্ড থেকে কমপক্ষে ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আরও খবর