আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়ায় মাঠের পানি থেকে শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় ফসলি জমিসংলগ্ন বালুর মাঠ থেকে কবির মিয়াজী নামে শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মাঠের পানিতে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের ফসলি জমির মাঠের পানিতে অর্ধগলিত ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেই রহস্য জানা যায়নি।

কবির মিয়াজী (১০০) উপজেলার রাগদৈল গ্রামের মৃত আব্দুল গনি মিয়াজীর ছেলে।

কবির মিয়াজীর ছেলে আব্দুল লতিফ মিয়াজী জানান, গত ১৬ জুন (সোমবার) সকাল ৮টার দিকে বাড়ি থেকে তার বাবা বের হয়ে তিনি আর ফেরেননি।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাগদৈল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের ফসলি জমির বালুর মাঠ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি পরিবারের সদস্যদের বরাত দিয়ে আরও জানান, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর