দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত


চট্টগ্রাম উত্তর জেলা নবগঠিত ছাত্রদলের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(২১জুন)নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এর সঞ্চালনায় উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল।  

এতে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী। 

বর্ধিত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নব-ঘোষিত কমিটির  সিনিয়র যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সুজা-উদ-দৌলা সজীব,সহ-সভাপতি গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান,মহিন উদ্দীন,গাজী আবদুল মুবিন,হোসেন মোহাম্মদ মাসুম, আমজাদ হোসেন জিহান, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর উদ্দীন হোসেন, বেলাল উদ্দিন মুন্না, কাউসার উদ্দিন বাবু ও দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও পৌরসভা ছাত্রদল এর আহবায়ক, সদস্য সচিব বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল আফসার জুয়েল বলেন বিগত ১ দশক আমরা জেলা ছাত্রদলে  আপনাদের সাথে নিয়েই নেতৃত্ব দিয়েছি, প্রত্যাশা করছি নতুন জেলা ছাত্রদলের কমিটি সফলতার দিক দিয়ে আমাদের ছাড়িয়ে যাবে। 

প্রধান বক্তার বক্তব্যে মনিরুল আলম জনী বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে যারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে জেলা পূর্ণাঙ্গ কমিটি ও ইউনিট কমিটি গুলোতে জেলা ছাত্রদল তাদের প্রাধান্য দিবে। সভাপতির বক্তব্যে তকিবুল হাসান চৌধুরী বলেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান জেলা ছাত্রদলে নতুন কমিটি উপহার দিয়েছেন, ঐক্যবদ্ধ ভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের একটা মডেল জেলা ছাত্রদল উপহার দিবো।

Tag
আরও খবর