আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে গোদাগাড়ীতে সংবাদ সম্মেলন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম কর্তৃক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তয়োগি। রোববার বাসুদেবপুর ইউনিয়নবাসীর আয়োজনে বেলা ১২টার দিকে বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভূক্তভোগি রাজশাহী জেলা যুবদলের সদস্য মাহফুজুর রহমান ডালিম। তিনি উল্লেখ করেন আওয়ামীলীগের দোসর বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে দুর্নীতির অভিযোগ  এনে অত্র  ইউনিয়নের সাধারণ জনগণ গত ১৮ জুন ২০২৫ইং তারিখ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিচার ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। 

একপর্যায়ে জনগণের তোপের মুখে দুর্নীতির দ্বায় স্বীকার করে বাসুদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি চেয়ারম্যান নজরুল ইসলাম লিখিতভাবে পদত্যাগ করেন। পরের দিন ১৯ জুন চেয়ারম্যান নিজকে বাঁচাতে তাঁকে জড়িয়ে রাজশাহীর একটি প্রেস ক্লাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করেন। যা সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি এই সংবাদ সম্মেলনের  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলন সাবেক চেয়ারম্যান বলেন, তিনি (ডালিম) নাকি সন্ত্রাসী বাহিনী দিয়ে ইউনিয়ন পরিষদে আটকিয়ে রেখে জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নেন। তার আনিত এই অভিযোগ কোনভাবেই সত্য নয়। প্রকৃত পক্ষে তিনি এবং তাঁর  পরিবারের কেউ সেই দিন সেখানে উপস্থিত ছিলেন না। বিক্ষোভকারী শত শত জনগণই তার প্রমাণ বলে উল্লেখ করেন ডালিম।

সাংবাদ সম্মেলনে চেয়ারম্যান ম্যিথাচার করে আরো বলেন, তিনি নাকী গোদাগাড়ী-তানোর আসন (রাজশাহী-১) এর বিএনপি মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিনের আশীর্বাদে ও মদদে বাসুদেবপুর ইউনিয়নে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। প্রকৃতপক্ষে তিনি যুবদল করেন। তিনি কোন সন্ত্রাসের সাথে যুক্ত নন। শুধুমাত্র তাঁর  নেতা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনের ভাবমুর্তি ক্ষুর্ন করতে ও ফ্যাসিবাদ আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন, তার বিভিন্ন অপকর্ম, দুর্নীতি আড়াল ও নিজের স্বার্থ হাসিল করতে উদ্দেশ্য প্রনোদিত ভাবে তাঁর  সাথে শরীফ উদ্দিনকে জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা অপবাদ দিয়েছে চেয়ারম্যান। 

ডালিম বলেন, বাসুদেবপুর ইউনিয়নের নানা কাজ নিয়ে তিনি দুর্নীতি করেছেন। শুধু তাইনয় নানা ধরনের অনিয়ম এবং জনগণকে হয়রানী করেছেন। এতে করে ইউনিয়নবাসী ক্ষীপ্ত হয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ করে অনাস্থ্ াআনে। সেইসাথে তাঁর পদত্যাগ দাবী করেন। একপর্যায়ের জনগণের চাপে তিনি পদত্যাগ করেন। তিনি সে সময়ে গোদাগাড়ীতো দূরের কথা রাজশাহীতেই ছিলেন না।  এরপরেও সাবেক চেয়ারম্যান শুধুমাত্র  প্রতিহিংসা পরায়ন হয়ে তাঁকে এবং মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকে জড়িয়ে এই মিথ্যা সংবাদ করেছেন বলে জানান তিনি। তিনি উল্লেখ করেন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাঁকে প্রতিপক্ষ ভেবে ভাবমূর্তি ক্ষুন্ন্ ও ইউনিয়নবাসীর নিকট  হেও প্রতিপন্ন করতে এ ধরনের অপপ্রচার চালিয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

তিনি এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনকারী আওয়ামীলীগের দোসর, বিভিন্ন অপকর্মকারী, দুর্নীতিবাজ নজরুল ইসলামের বিচারের জানান। সেইসাথে তার ও বিএনপি নেতা মেজর জেনারেল(অবঃ) শরীফ উদ্দিনকে জড়িয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করায় চেয়ারম্যান এর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম মাহবুব, কাকনহাট পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বিপ্লব, বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর কবির আজম, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সইবুর রহমান লিটন, গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুরবান আলী ও রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন। এছাড়াও অত্র ইউনিয়নের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এদিকে সংবাদ সম্মেলনের পূর্বে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়নবাসী মানববন্ধন  ও বিক্ষোভ করেছেন বলে জানান তিনি। 
Tag
আরও খবর