আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার

 দুর্নীতির অভিযোগে জনরোষের মুখে সদ্য পদত্যাগ করা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন সভাপতি মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে গোদাগাড়ী থানা পুলিশ।

৫ আগস্ট-এ থানা ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে গোদাগাড়ী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিষদ পরিচালনায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ, ত্রাণ বিতরণে অনিয়ম, রাস্তা নির্মাণে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এসব অভিযোগে এলাকার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। সেই ক্ষোভের বহিপ্রকাশে দুর্নীতির অভিযোগে বুধবার (১৮ জুন) সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও কওে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। জনতার চাপের মুখে দুর্নীতির দায় স্বীকার করে চেয়ারম্যান নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

এরপর রবিবার (২২ জুন) সকাল ১০টার দিকে শত শত এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং নজরুল ইসলামের বিচার ও গ্রেফতারের দাবি জানান।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, রাজনৈতিক মামলায় সে তদন্তপ্রাপ্ত আসামি। গ্রেফতার পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে । 


Tag
আরও খবর