দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ছাগল পালনেই সংসার চলছে অভয়নগরের হৃদয়ের

প্রকৃতির অপরূপ শোভা। মাঠের মাঝে সারি সারি খেজুর গাছ। দূরে দু-একটা গরু চরে বেড়াচ্ছে। সামনে ছাগলের দল ঘাস খাচ্ছে। পাশে দাঁড়িয়ে এক তরুণ —  রিদয়।

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের সত্তার মোল্লার ছেলে হৃদয়। অভাবের সংসারে স্কুলের বইয়ের পাতায় ডুবে যাওয়ার সুযোগ হয়নি তার। তবে জীবন শেখার পাঠশালায় সে সেরা ছাত্র।

হৃদয় তার ছাগলদের নিয়ে মাঠে রূপ ঘাস খাওয়াই,  ছাগলগুলোও তার কথা শুনে থামে, চলে। এক অপূর্ব দৃশ্য।

চলো রে... ওই দিকে চলো... দাঁড়াও... দাঁড়াও…ছাগলগুলোও তার কথামতো দাঁড়িয়ে পড়ে।আজ তার সংসারের চাকা ঘুরছে এই ১৫টি ছাগল নিয়েই। প্রতিবছর বিক্রি করে বেশ উপার্জন হয়।

এলাকাবাসী বলেন-হৃদয় ভালো ছেলে। তার ছাগল কারও জমির ফসল নষ্ট করে না। এই ছাগলগুলো যেন আর্মি প্রশিক্ষণ প্রাপ্ত।

মাঝে মাঝে রোগে আক্রান্ত হয়ে কয়েকটা ছাগল মারা গেলেও মন ভেঙে পড়েনি হৃদয়। গ্রামের মানুষের মুখে মুখে তার প্রশংসা।সূর্য ডোবার আগে হৃদয় ছাগলগুলো নিয়ে ঘরে ফিরে।

আল্লাহ যা রাখছে, তাতেই খুশি। সংসার চালাবো, আরও ছাগল বাড়াবো। হৃদয়ের মতো তরুণেরা প্রমাণ করে দেয় — স্বপ্ন দেখার জন্য বইয়ের পাতাই সব নয়, সাহস আর পরিশ্রমই আসল শিক্ষা। 

Tag
আরও খবর