চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পদ্মা সেতু টোল প্লাজায় আ'লীগ কর্মী বহনকারী বাসের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 24-12-2022 07:20:11 am

দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার

ঢাকার সম্মেলন উপলক্ষে শিবচর থেকে ঢাকা গামী আ'লীগের নেতাকর্মী বহনকারী একটি বাস ও প্রাইভেট কারের মারাত্মক সংঘর্ষ ঘটেছে। কেউ নিহত না হলেও মারাত্মক আহত হয়েছে ৫ জন।

ঘটনা তদন্তে জানা যায়, শনিবার ( ২৪ ডিসেম্বর)  সকাল আনুমানিক ৯ টার দিকে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। বাস ও প্রাইভেট কারের সবাই আ'লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকা যাচ্ছিলেন। টোল প্লাজা এলাকায় প্রাইভেট কারকে পিছন থেকে ধাক্কা দেয় আনন্দ পরিবহনের বাসটি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন,শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৪০), ভদ্রাসন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৫),ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বিপ্লব (৩৫), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আকাশ মালো(৩৫)সহ আরো ১ জন। তবে এর মধ্যে বজলুর রহমান ও আবুল হোসেন অবস্থা গুরুতর বলে জানান তার সাথে থাকা শিবচর উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের একাধিক নেতা।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর মো. হানিফ জানান, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার কেরানীগঞ্জ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারে ধাক্কা দিলে পাঁচ জন আহত হন। একজন গাড়ির ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে

আরও খবর