কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

ঘুষ-দুর্নীতির অভিযোগে আক্কেলপুর থানার ওসি থেকে এসআই হলেন মাসুদ রানা

ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) থেকে উপ -পরিদর্শক (এসআই) পদে ডিমোসন করা হয়েছে মাসুদ রানাকে। পুলিশ বিভাগের শাস্তি স্বরূপ তাকে তাকে এ দন্ড দেওয়া হয়েছে। জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ পদ থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। পুলিশের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

মাসুদ রানা গত ২০২৩ সালের ২০ জুলাই ওসি (তদন্ত) হিসাবে আক্কেলপুর থানায় যোগদান করেন এবং ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ।

জয়পুরহাট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে আগামী ৩ বছরের জন্য ডিমসন করেছেন। 

বুধবার বিকেলে আক্কেলপুর থানার ওসির সরকারি মুঠোফোনে করা হলে পরির্দশক ( তদন্ত) মোঃ মোমিনুল ইসলাম রিসিভ করেন। ওসি মাসুদ রানার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি গতকাল মঙ্গলবার এখান থেকে বদলিকৃত কর্মস্থলে চলে গেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী  ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছি। নতুন কেউ ওসি হিসেবে যোগদান না করার আগ পর্যন্ত আমি দায়িত্ব পালন করছি। 

জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের রংপুরের একটি ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই বিভাগীয় মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

Tag
আরও খবর




deshchitro-6a9d8c82a7b24-060926095338.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে


deshchitro-6a9d8a3c7dd9a-060926094356.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে