চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ছবি-সংগৃহীত।

আদমদীঘির সান্তাহারে পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে অভিমান করে উর্মি আক্তার (২১) নামের এক গৃহবধূ সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার সান্তাহার ইউপির রথবাড়ি তালপুকুর গ্রামে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মৃত উর্মি আক্তার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির রথবাড়ি তালপুকুর গ্রামের কাপড় বিক্রেতা আলামিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ওয়ার গ্রামের কালাম সরদারের মেয়ে উর্মি আক্তারের সাথে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির রথবাড়ি তালপুকুর গ্রামের আনোয়ারের ছেলে আলামিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বিষয়ে কলহ হতো। গতকাল বুধবার সকালে তাদের মধ্যে আবারও কলহের সৃষ্টি হলে অভিমান করে বেলা সাড়ে ১০ টায় উর্মি আক্তার তার শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। এসময় তার পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে উর্মি আক্তারকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।    

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, উর্মি আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Tag
আরও খবর