ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে তিন ভাইয়ের উপর হামলা, আদালতে অভিযোগ দায়ের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে চাচাতো ভাই মাসুক মিয়া ও তার লোকজনের হামলায় গুরুতর আহত হয়েছেন আব্দুর রহিম ও তার দুই ভাই। তারা দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করলেও মাসুক মিয়া তাদের বসতঘর থেকে উচ্ছেদ করে জমি দখল করতে দীর্ঘদিন যাবত পায়তারা চালিয়ে আসছিলেন। গত ২৫ মে দুপুর ২টার দিকে মাসুক মিয়ার নেতৃত্বে সুমন মিয়া, কাওসার মিয়া, আলাউদ্দিন মিয়া ও আনোয়ার মিয়া দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় আব্দুর রহিম ও তার ভাইদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। স্থানীয়দের সাহায্যে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট ও ঢাকায় চিকিৎসা নেওয়া হয়। চিকিৎসার পর বাড়ি ফেরার পথে তারা জানতে পারেন, তাদের বাড়িঘর ও জমি দখল করে রাখা হয়েছে। নিরাপত্তার কারণে বাড়িতে ফিরে যাওয়া সম্ভব হচ্ছে না এবং ভয়ে তারা অনেকটা আত্মগোপনে রয়েছেন।

অভিযুক্তদের বিরুদ্ধে গত ২৪ জুন মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট ২নং আমল আদালতে ফৌজদারী নালিশা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মাসুক মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের বসতঘর ও জমি জোরপূর্বক দখল করতে বিভিন্ন ধরনের হুমকি ও পায়তারা চালিয়ে আসছেন।

দিনমজুর আব্দুর রহিম জানান, তারা গরীব মানুষ এবং সরকারি খাস জমিতে চাষাবাদ করে জীবন চালাচ্ছেন। চাচাতো ভাইয়ের দল বাড়ির সামনে এসে গালিগালাজ করায় বাধা দেওয়ার সময় হামলা হয়। তাদের সম্মিলিত চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আক্রান্তদের মধ্যে আব্দুর রহিম বাড়ি ফিরলেও তার ভাই আব্দুল মতিন এখনও ঢাকায় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন। নিরাপত্তার অভাবে বাড়িতে ফিরতে পারছেন না তারা। হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন পরিবার।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাসুক মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পরবর্তীতে নম্বর বন্ধ পাওয়া গেছে।

Tag
আরও খবর