অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

বাহাগিলী ইউপি'র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এ কে এম শাহজাহান


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগে থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সার্জেন্ট রংপুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা সমিতির কোষাধ্যক্ষ এ কে এম শাহজাহান। 


দেখা গেছে, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগে থেকেই বাহাগিলী ইউনিয়নের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহন সহ ঈদে শুভেচ্ছা পোস্টারে দোয়া চেয়েছেন তিনি। 


সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এ কে এম শাহজাহান এই প্রতিবেদক'কে জানান, বাহাগিলী ইউনিয়নের গরীব অসহায় মেহনতি মানুষদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চাই। তাদেরকে যেন চেয়ারম্যান-মেম্বারদের পিছনে ছুটতে না হয়। বরং চেয়ারম্যান-মেম্বাররা যেন অসহায় দারিদ্র্য দুর্দশা মানুষদের খুঁজে সেবা পৌঁছে দিতে পারে এই হোক চেয়ারম্যান- মেম্বারদের মূলনীতি। তিনি আরও জানান,বর্তমান যুগে প্রতিনিধিরা অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষদের সেবা না করে বরং অসহায় গরীব মানুষদের শোষন করাই তাদের ধর্ম।


এই শোষনের অবসান ঘটিয়ে অসহায় গরীব মানুষদের সেবার মাধ্যমে নতুন এক দিগন্তের সূচনা করতেই আমার এই পথে হাটা। আগামীতে এমন একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সামনে হাজির হতে চাই যিনি নিজেকে জনগণের সেবক হিসেবে আপনাদের মাঝে উপস্থাপন করবে। আমি যেন সারা জীবন মানুষের সেবক হিসেবে আপনাদের মাঝে কাজ করতে পারি এ দোয়া করবেন।

আরও খবর