বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার জয়কলস পশ্চিম ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে জুন (বুধবার) সন্ধ্যা ৭ ঘটিকার সময় স্থানীয় নোয়াখালী বাজার সংলগ্ন একটি অস্থায়ী কার্যালয়ে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়কলস ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি ডাক্তার সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলাউর রাহমানের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবু সাঈদ। উক্ত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমীর হাফিজ আবু খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার দিলোওয়ার হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সাঈদ, আমীর আলী,শাহিন মিয়া, লুৎফুর রহমান সহ ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি ও অন্যান্য ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ।
৩৩ মিনিট আগে
৪৫ মিনিট আগে
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ ঘন্টা ৪ মিনিট আগে