আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়ায় বৃদ্ধাকে হত্যার ঘটনায় জড়িত একজন গ্রেফতার,ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাঁপাতলী গ্রামে  বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগম (৬৫) কে হত্যার ঘটনায় আবদুল কাদের (১৮) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে নিহত মমতাজ বেগমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার বিকালে গ্রেফতারকৃত আবদুল কাদেরকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আবদুল কাদের একই গ্রামের জামশেদের ছেলে।

বুধবার দিবাগত রাতে চাঁপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে বৃদ্ধাকে রক্তাক্ত জখম ও শ্বাসরোধে হত্যা করে পাতার স্তুপে রাখা হয়। এ ঘটনায় ছেলে সোহেল প্রধানীয়া বাদী হয়ে অজ্ঞাতদের বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রাতে বসতঘরে একা ছিলেন বৃদ্ধা। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে তার মাকে খুঁজে পায়নি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোঁজাখোঁজির পর রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত একটি হত্যা কান্ড। গ্রেফতারকৃত আবদুল কাদেরের কাছে বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। তাকে রিমান্ডে এনে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর