দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুলিয়ারচর মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা সহ একজন আটক দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু: উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান শুরু : লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু সাতক্ষীরা সরকারি কলেজে সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানেও চলবে টিকাদান লালপুরে অবৈধ মাটি খননের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী

কিশোরগঞ্জের কবর খননকারী মনু মিয়ার নিজের কবর খনন করছে অন্যরা

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-06-2025 04:15:02 pm

মোঃ ফরামান উল্লাহ,বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের কবর খননকারী মনু মিয়ার কবর খনন করছে অন্যরা। 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের কবর খননকারী মোঃ মনু মিয়া আজ শনিবার(২৮ জুন) নিজ বাড়িতে মৃত্যু বরন করেছেন। তিনি ঘোড়ায় চড়ে বিভিন্ন গ্রামে কবর খনন করতেন। বিনিময়ে নেন নি কোন পারিশ্রমিক। 

জানা যায় তিনি প্রায় সাড়ে ৩ হাজারের অধিক কবর খনন করেছেন। কোথায় কোন মুসলমান মারা যাওয়ার খবর পেলেই ঘোড়ায় চড়ে চলে যেতেন কবর খনন করার জন্য। আজ সাড়ে ৩ হাজারের অধিক কবর খননকারীর নিজের কবর খনন করছে অন্যরা।

বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত মনু মিয়া কিছু দিন আগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। মনু মিয়া বাড়িতে না থাকার কারণে দুর্বৃত্তরা মনু মিয়ার ঘোড়াটিকে হত্যা করে। এখবর গন মাধ্যমে প্রকাশিত হলে এলাকায় নিন্দার ঝড় উঠে। মনু মিয়া অসুস্থ থাকায় ঘোড়া হত্যার খবর তাকে তাৎক্ষনিক জানানো হয় নি। 

মনু মিয়া কিছুটা সুস্থ হলে ঘোড়া হত্যার খবরটি জানানো হলে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। তিনি হাসপাতাল থেকে নিজ বাড়ি জয়সিদ্ধি আলগাপাড়া গ্রমে চলে আসেন। আজ শনিবার(২৮ জুন) সকাল ১০টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যিনি প্রায় সাড়ে ৩ হাজারের অধিক কবর খনন করেছেন আজ তার কবর খনন করছে অন্যরা।





আরও খবর