প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

দরজা ভেঙে নারীকে দলবদ্ধ ধর্ষণ, মূল হোতাসহ গ্রেফতার ৫

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-06-2025 11:04:10 am

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার মূল হোতা ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করে পুলিশ।


ধর্ষণের ঘটনায় ওই নারী নিজেই বাদী হয়ে শুক্রবার (২৭ জুন) মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। তার অভিযোগ, বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে।


শনিবার (২৮ জুন) কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভিডিও ধারণের অভিযুক্ত চারজনকে গ্রেফতারের তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকের হাতে আটক ও প্রহৃত হন। পরবর্তী সময়ে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।


সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করে। ভিকটিমের লিখিত এজহারের ভিত্তিতে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। 


এ ঘটনায় মুরাদনগর থানা পুলিশ ধর্ষককে গ্রেফতারপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ঘটনার ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের মধ্যে তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।


ভুক্তভোগী নারীর অভিযোগ, কিছু দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে ফজর আলী (৩৮) নামে এক ব্যক্তি ঘরের দরজা খুলতে বলেন। রাজী না হলে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। 


মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওই নারীকে নির্যাতনের ঘটনায় যারা জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ধর্ষককে দ্রুত আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।


ভিকটিমের পরিবার ও স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও খবর