প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

নড়িয়ায় রাসেলস ভাইপারের কামড়ে আহত কৃষক সাপ নিয়ে হাসপাতালে

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের মনিরাবাদ গ্রামে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে আহত হয়েছেন আজিজুল পাইক (৬০) নামের এক কৃষক। তিনি সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের বাসিন্দা।

শনিবার (২৮ জুন) বিকেল ৫টার দিকে মনিরাবাদ গ্রামে ঘাস কাটা অবস্থায় হঠাৎ রাসেলস ভাইপার সাপটি তার হাতে ছোবল মারে। তিনি সাপটি দেখতে পেয়ে হাতে থাকা ঘাস কাটার কাঁচি দিয়ে পিটিয়ে আহত করে আটক করেন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেই সাথে ছোবল দেওয়া সাপটিকেও হাসপাতালে নিয়ে আসেন তাঁরা।

রোগীকে জরুরি বিভাগে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. আব্দুর রাজ্জাক বলেন, রাসেলস ভাইপার অত্যন্ত বিষাক্ত সাপ, যার কামড়ের পর খুব দ্রুত চিকিৎসা না পেলে শরীরে ভয়ানক প্রতিক্রিয়া হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। সৌভাগ্যবশত, রোগীকে দ্রুত হাসপাতালে আনা হয়েছে এবং সঠিক সময়ে প্রাথমিক চিকিৎসা শুরু করা গেছে। বর্তমানে রোগী আজিজুল পাইক অনেকটাই স্থিতিশীল রয়েছেন। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি, তার ব্লাড প্রেসার, পালস রেট, এবং রক্ত জমাট বাঁধার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসার সব ধাপ আমরা অনুসরণ করছি। আপাতত তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনার বিষয়ে রোগীর আত্মীয় রাজিব জানান, রোগীকে সাপে কামড়ালে আমি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিকে ফোন দিয়ে বিষয়টি জানাই, তিনি অন্য কোথাও না নিয়ে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আমরা এক মুহুর্ত দেরী না করে তাকে হাসপাতালে নিয়ে আসি। আসার সাথে সাথে ডাক্তাররা চিকিৎসা শুরু করেন। আজকে ডাক্তার বলেছেন রোগী আশঙ্কামুক্ত তবে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকতে হবে।

এদিকে এই ঘটনায় স্থানীয়দের মাঝে সাপে কাটার বিষয়ে নতুন করে সচেতনতা সৃষ্টি হয়েছে। এবং আহত আজিজুল পাইকের পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার ভয়ংকর বিষধর সাপগুলোর মধ্যে রাসেলস ভাইপার অন্যতম। এটি এতটাই প্রাণঘাতী যে, কামড়ের পর দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যুর সম্ভাবনা থাকে।

Tag
আরও খবর