যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

পলিথিন বিরোধী অভিযানে ৪৩২ কেজি পলিথিন জব্দ, ড্রাইভিং লাইসেন্স ছাড়া ট্রাক চালনায় জরিমানা


পলিথিন বিরোধী অভিযানে ৪৩২ কেজি পলিথিন জব্দ, ড্রাইভিং লাইসেন্স ছাড়া ট্রাক চালনায় জরিমানা 


রাজবাড়ী জেলা প্রশাসন ও গোয়ালন্দ  উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের অংশগ্রহণে গতকাল( ২৮ জুন) সন্ধ্যা ৬ টার সময় রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে পরিবেশ রক্ষায় এবং ট্রাফিক আইন প্রয়োগে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকর ৪৩২ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ৪টি মামলায় মোট ১৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারায় ২টি মামলা দায়ের করে ৬,০০০ টাকা জরিমানা করা হয়।


এছাড়া মাতৃদুগ্ধ বিকল্প ও শিশু খাদ্য বিপণন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী আরও একটি মামলা করা হয়। অপরদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া ট্রাক চালনার অপরাধে আরেকটি মামলায় ৫,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার  সাদ আহম্মেদ।

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পরিবেশ রক্ষা ও জননিরাপত্তায় সকলের সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।



আরও খবর