মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

অপরাধী ধরুন, না হয় বিএনপি জনগণের নিরাপত্তার দায়িত্ব নেবে: বিএনপি নেতা ওবায়দুর রহমান চন্দন

‘বিএনপি জনগণের দল। ৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা দেশের জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল। সম্প্রতি জয়পুরহাট জেলায় চুরি, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। গত ২১ জুন জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জে ডাকাতির ঘটনায় বেশ কিছুদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন অপরাধীকে ধরতে পারেনি পুলিশ। 

হয় অপরাধী ধরুন, না হয় বিএনপি জনগণের দায়িত্ব নেবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।

রোববার (২৯ জুন) বিকালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে এক পথ সভায় পুলিশকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন তিনি।

পথ সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক। 

এ সময় বক্তারা বলেন, ‘গত ২১ জুন গভীর রাতে উপজেলার জামালগঞ্জ বাজারের পাশে রুকিন্দিপুর গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকু নামের এক ব্যবসায়ীর বাড়িতে ব্যবসায়ী ও তার স্ত্রী বিলকিস আরার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মারধরের পর ডাকাতির ঘটনা ঘটে এবং ওই বাড়ি থেকে নগদ টাকা ও শতাধিক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতদল। 

এ ঘটনায় সকালে ৩০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করে চুরির মামলা নেয় থানা পুলিশ। ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ডাকাতদলের কোনো সদস্য আটক কিংবা কোন প্রকার মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন (পুলিশ) এটাই জেলা বিএনপির প্রত্যাশা।

এ বিষয়ে মামলার বাদি ইসমাইল হোসেন টুকু বলেন, ‘ডাকাতির ঘটনার পর ভোরে পুলিশ আমার বাড়ি পরিদর্শন করে থানায় নিয়ে গিয়ে ৩০ ভরি স্বর্ণালংকার চুরির মামলা নিয়েছে। পুলিশ যেভাবে বলেছে সেভাবেই আমরা মামলা করেছি। আসলে আমাদের শতাধিক ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ছয়টি দামি ঘড়ি ডাকাতি হয়েছে।’

পথসভা শেষে রোববার রাতে আক্কেপুর পৌর এলাকার কলেজ বাজারের ‘মা কনফেকশনারি’ নামের একটি দোকানের টিনের চাল কেটে নগদ ছয় লাখ টাকা চুরির ঘটনায় ওই দোকানের মালিকের সঙ্গে কথা বলেন তারা।  

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির মামলার বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর বাড়ির ঘটনাটি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে। তদন্ত কার্যক্রম অনেক দূর পর্যন্ত এগিয়েছে। আশা করা যায় দ্রুত ডাকাতদল শনাক্ত হবে। চুরি ডাকাতি রোধে আমরা ডিউটির পরিমাণ বাড়িয়ে সর্বাত্মক চেষ্টা করছি। ডাকাতির ঘটনায় চুরির মামলা হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাটি আগের ওসি থাকাকালীন সময়ে ঘটেছে। প্রকৃত পক্ষে এটা দস্যুতার ঘটনা ছিল।

আরও খবর