অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

চিলমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ বছর বয়সী যুবকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে, দুর্ঘটনায় নাজিম উদ্দিনের (১৭) মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে আরও দুই আরোহী ছিল, তবে তাদের তেমন কোন ক্ষতি হয়নি বলে জানা যায়। রবিবার (২৯শে জুন) রাত আনুমানিক ৮টার সময়, উপজেলার সবুজপাড়া-মাচাবান্দা সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ঐ কিশোর নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে জানা যায়। চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত ঐ কিশোরের নাম নাজিম উদ্দিন (১৭)। সে উপজেলার ছোটকুষ্টারী এলাকার ফারুক মিয়ার ছেলে। অন্যদুই জনের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু রায়হান বলেন, হাসপাতালে আসার আগেই সে মারা গেছে। ওরা গাড়িতে তিন জন ছিল, মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। বুকে আঘাত পেয়েছে, শ্বাসক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

আরও খবর