শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক নারীর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ সেনবাহিনীর সহযোগিতায় উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল এলাকায় অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এসময় যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সাবেক চেয়ারম্যানের ছেলে আ'লীগ নেতা তৌহিদুল ইসলামের স্ত্রী সেতু আক্তার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অবৈধ বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। জানা গেছে, গত কয়েকমাস ধরেই উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পার এবং নিজবলাইল স্পার থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হতো। যা ট্রাক্টরের সাহায্য উপজেলার বিভিন্ন এলাকায় পরিবহন করে বিক্রি করা হতো। এতে স্পারগুলো নদীভাঙনের হুমকিতে রয়েছে এবং এতে স্পারের সংযোগ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, সারিয়াকান্দি সেনা ক্যাম্পের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে একজন আসামি সহ ধরেছে। ঘটনা উদঘাটনের পর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধ বালু ব্যবসায়ীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে এবং বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হবে।
Tag
আরও খবর