অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

ভাসমান তেল ডিপো চালুর দাবিতে কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার, ব্রহ্মপুত্র নদে "বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের যুমনা ও মেঘনা ওয়েল কোম্পানির" দুটি ভাসমান তেল ডিপো চালু করন এবং কর্মসংস্থান সৃষ্টিসহ ৫ দফার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০শে জুন) দুপুরে "কুড়িগ্রাম প্রেসক্লাবের" সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন "রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন"। এ সময় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আলী, উপদেষ্টা নজরুল ইসলাম সাবু, সহ-সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, "ষড়যন্ত্রের মাধ্যমে ২০১৮ সাল থেকে চিলমারীর দুটি ভাসমান তেল ডিপোতে তেল সরবরাহ বন্ধ" রাখা হয়েছে। এতে করে জেলার প্রত্যন্ত চরাঞ্চলের কৃষকরা বড় বিপাকে পড়েছেন এবং পাশাপাশি কর্মসংস্থান ও হারিয়েছেন অনেক শ্রমিক পরিবার। চলতি বছরের আগামী ২১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২২ জুলাই থেকে উত্তরবঙ্গের সকল জেলায় লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা। মানববন্ধন কারীদের দাবির মধ্যে রয়েছে- "চিলমারী ভাসমান তেল ডিপো নিয়ে সকল ষড়যন্ত্র বন্ধ করা, দায়ী কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগ দেওয়া, বার্জ গুলোকে নদীর পশ্চিম তীরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ডিপোতে তেল মজুদ ও পরিবহণ কার্যক্রম উন্নত ট্যাংকলরির মাধ্যমে পুনরায় চালু করা এবং অস্থায়ী ডিপোকে স্থল ও জলপথের সমন্বয়ে একটি স্থায়ী ডিপোতে রূপান্তর করা"। পরে মানববন্ধন শেষে তারা "জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন" এর চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

আরও খবর