সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত 

পলাশ উপজেলা প্রতিনিধি : মিনার হোসেন খান 


                                          নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। 
           ৩০ জুন ২০২৫ রোজ সোমবার  বিকাল সাড়ে ৩ টার দিকে নরসিংদী  সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। 

             নিহতরা হলেন- মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

                   পুলিশ ও স্থানীরা জানান,নরসিংদী সদরের সাহেপ্রতাব এলাকার একটি কলেজ পড়ুয়া ছেলের খোঁজখবর নেয়া শেষে বাড়ি ফিরছিলেন ওই দম্পত্তি। তাঁরা মোটরসাইকেল যোগে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী ছিটকে পড়েন।  এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচেড়ে গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন। কয়েক মাস আগে প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া মোটরসাইকেলটি কিনেন বলে জানান স্বজনরা।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
Tag
আরও খবর