সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

পাকিস্তানের পর থাইল্যান্ড থেকে মোংলা বন্দরে ভিড়লো চিটাগুড়ের চালান


পাকিস্তানের পর এবার থাইল্যান্ড থেকেও মোংলা বন্দর হয়ে চিটাগুড়ের আমদানি শুরু হয়েছে বাংলাদেশে। তৃতীয় চালানে আসা পাঁচ হাজার ৫০০ মেট্রিকটন চিটাগুড় নিয়ে ‘এমটি হাই হং’ নামের পানামা পতাকাবাহী জাহাজটি পৌঁছেছে মোংলা বন্দরে।


গত (২৫ জুন) এই পণ্য নিয়ে জাহাজটি বন্দরে আসে। মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে চিটাগুড় খালাসের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মো. মাকরুজ্জামান।


তিনি জানান, এর আগে গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে পাঁচ হাজার ৫০০ মেট্রিকটন নিয়ে প্রথম চালান এবং ২২ মার্চ দ্বিতীয় চালানে ছয় হাজার ৫০০ মেট্রিকটন আমদানি হওয়া চিটাগুড় মোংলা বন্দর দিয়ে খালাস হয়। এদিকে ২৫ জুন মোংলা বন্দরে বিদেশি জাহাজে করে তৃতীয় চালানে আসে আরও পাঁচ হাজার ৫০০ মেট্রিকটন চিটাগুড়।


পানামা পতাকাবাহী ‘এমটি হাই হং’ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টে স্টারপাথ শিপিং লিমিটেডের ব্যবস্থাপক তৈয়েবুর রহমান বলেন, গত ১৪ জুন থাইল্যান্ডের ক্যারিসিয়াম বন্দর থেকে এই চিটাগুড় বোঝাই হয়। এরপর জাহাজটি মোংলা বন্দরে আসে ২৫ জুন। জাহাজ থেকে দুই একদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে রেলযোগে এই পণ্য নেয়া হবে উত্তরবঙ্গের জয়পুরহাট জেলায়। 


মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মো. মাকরুজ্জামান দেশচিত্রকে বলেন, গত ৬ ফেব্রুয়ারি মোংলা বন্দর দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রথমবার চিটাগুড় আমদানি হয়। পানামা পতাকাবাহী ‘এমটি ডলফিন-১৯’ জাহাজে করে তখন পাঁচ হাজার ৫০০ মেট্রিকটন চিটাগুড় আমদানি করা হয়। এরপর ২২ মার্চ পাকিস্তান থেকে দ্বিতীয় চালানে আরও পাঁচ হাজার ৫০০ মেট্রিকটন চিটাগুড় মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করে তা খালাস করা হয়। তবে এবার তৃতীয় চালানে ২৫ জুন আসা ছয় হাজার ৫০০ মেট্রিক একই চিটাগুড় আমদানি হয় থাইল্যান্ড থেকে। 


তিনি আরও বলেন, তরল এই পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস হয়ে রেলযোগে উত্তরবঙ্গের জয়পুরহাটে যাবে এবং সেখান থেকে তা দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।


চিটাগুড় আমদানিকারক মো. আনোয়ারুল হক বলেন, ‘ভারত সরকার ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধি করায় বিকল্প ও সহজলভ্য হিসেবে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রথমবার চিটাগুড় আমদানি করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বাড়ে ২৭ শতাংশের বেশি। একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমে প্রায় সাড়ে ৯ শতাংশ। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ভারতের সঙ্গে টানাপোড়েন আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রভাব আমদানিতে পড়েছে। 


আরও খবর


6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৪ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে






6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

৩৮ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে