আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় ইবির তানজিনার

বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০২২ এ স্বর্ণপদক অর্জন করেছেন জান্নাতুল ফেরদৌস তানজিনা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় জুডু এন্ড কারাতে ক্লাব ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে পরাজিত করে সিনিয়র-৫০ কেজি (মহিলা) কুমিতে ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেন তিনি।

শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকার গুলিস্তানের ব্যাডমিন্টন স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কারাতে বিষয়ক বাংলাদেশের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় মার্শাল আর্ট সাইন্স (এমএসএ) টিম তিনটি স্বর্ণপদক, তিনটি রৌপ্যপদক ও নয়টি তাম্রপদক অর্জন করেন। তানজিনা এমএসএ টিমের হয়েই এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

স্বর্নপদক অর্জনের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তানজিনা বলেন, ‘আজ সম্পূর্ণ প্রস্তুতি ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। কোনো প্রস্তুুতি ছাড়া নেমে এতো ভালো অর্জন পেয়ে যাবো ভাবিনি। এই অর্জন সামনের জাতীয় প্রতিযোগিতার অনুপ্রেরণা হবে আমার জন্য।’

উল্লেখ্য, ‘ইসলামিক ইউনিভার্সিটি মার্শাল আর্ট এন্ড সাইন্স এসোসিয়েশন’ এর প্রতিষ্ঠাটা জান্নাতুল ফেরদৌস তানজিনা। ইবিতে মেয়ে শিক্ষার্থীদের প্রথমবারের মতো কারাতে, মার্শাল আর্ট বা সেল্ফডিফেন্সের প্রশিক্ষণ শুরু করেছেন তিনি। তানজিনা বাংলাদেশ কারাতে কনফেডারেশনের সিনিয়র প্রশিক্ষক, সিনিয়র খেলোয়াড় এবং এরআগে জাতীয় পর্যায়ে তিনবার স্বর্ণপদক প্রাপ্ত। এছাড়াও তিনি বাংলাদেশ কারাতে কনফেডারেশন থেকে ব্লাক বেল্ট ফাস্ট ড্যানের অধিকারী।

Tag
আরও খবর