নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পলাশে নির্মাণাধীন সিমেন্ট কারখানায় চাঁদার জন্য হামলা ভাংচুর - আহত ৭

    নরসিংদীর পলাশে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় চাঁদা না পেয়ে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে কারখানার অন্তত ৭ শ্রমিক। 

   ৩ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নিমার্ণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলা ভাংচুর ছাড়াও লুট করা হয়েছে ল্যাপটপ,মোবাইল ফোন সহ বিভিন্ন মালামাল।  


   পুলিশ ও কারখানা কর্মকর্তারা জানান, বেলা ১২ টার দিকে হঠাৎ করে নদী পথে ২টি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে কারখানার পাশের ড্রেজারে হামলা চালায়। সেখানে শ্রমিকদের ৬ টি কক্ষে ঢুকে হামলাকারীরা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপুর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে ড্রেজারের ৭ জন শ্রমিক আহত হয়। লুটপাটের পর হামলাকারীরা পুণরায় ট্রলারে করে চলে যায়। পরে খবর পেয়ে পলাশ থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।     নিমার্ণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানার সহকারি ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহবুর রহমান জানান, ২০২২ সাল থেকে কারখানাটির নির্মাণ কাজ শুরু হয়। যেখান থেকে ঘন্টায় ২৫০ মেট্টিকটন সিমেন্ট উৎপাদন হবে। কারখানাটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছে। তাদের চাঁদা না দেওয়ায় দিনে দুপুরে এমন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর থেকে সবার মাঝে ভয়ভীতি কাজ করছে।


 পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসাইন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 



আরও খবর