দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুলিয়ারচর মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা সহ একজন আটক দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু: উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান শুরু : লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু সাতক্ষীরা সরকারি কলেজে সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানেও চলবে টিকাদান লালপুরে অবৈধ মাটি খননের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-07-2025 04:46:22 pm


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ রফিকুল ইসলামের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার(৪ জুলাই) সকাল ১১টায় কুলিয়ারচর পৌর সভার বেতিয়ারকান্দি   মাদরাসা প্রাঙ্গনে নামাযে  জানাজা শেষে মরহুম নিজ গ্রাম বেতিয়ারকান্দি পারিবারিক করব স্থানে দাফন করা হয়েছে।

এর আগে কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রাখিন মাশরুর খান এর নেতৃত্ব  পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মোঃ শরিফুল আলম সিআইপি, কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সহসভাপতি এডভোকেট মোঃ মশিউর রহমান,কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল মিল্লাত,কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম এ হান্নান,কুলিয়ারচর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন প্রমুখ।

এছাড়াও বিএনপি'র অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার(৩ জুলাই)) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৭৫ বছর।
আরও খবর