কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র :প্রাপ্তি ও প্রত্যাশা

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 05-07-2025 01:34:55 pm


            মোহাম্মদ ইমাদ উদ্দীন 

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (Chittagong History Research Center)- CHRC একটি স্থানীয় সংগঠন, যা চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করে। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই কেন্দ্রের প্রধান কাজ হলো চট্টগ্রামের প্রাচীন ইতিহাস, সাহিত্য, লোক-ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক স্থান, স্থাপত্য, পুরাকীর্তি, এবং সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে গবেষণা করা এবং স্থানীয় ইতিহাস বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও, কেন্দ্রটি বিভিন্ন প্রকাশনা, সেমিনার, সিম্পোজিয়াম, এবং প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামের ইতিহাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে।

ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি। ১৯৯৪ সালে ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি গবেষণা ও সংরক্ষণ করার প্রত্যয় নিয়ে এটি গঠিত হয়।

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি বিষয়ক গবেষণা, প্রকাশনা, সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এটি মূলত ঐতিহাসিক স্থান পরিদর্শন ও গবেষণার মাধ্যমে চট্টগ্রামের ইতিহাস সংরক্ষণ ও প্রচার করে। এই কেন্দ্রটি চট্টগ্রামের লোক সংস্কৃতি, লোক সাহিত্য এবং ঐতিহ্যবাহী বিভিন্ন উৎসব ও পার্বণ নিয়ে কাজ করে, যা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। এমনকি চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) স্থানীয় জনগণ ও ছাত্র ছাত্রীদের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করে থাকে এই সংগঠনটি। বিভিন্ন ঐতিহাসিক স্থান, যেমন - মসজিদ, মন্দির, বৌদ্ধ চৈত্য, বিহার, জমিদার বাড়ি, ইত্যাদি নিয়ে গবেষণা ও ডকুমেন্টেশন করে থাকে। এটি স্থানীয় ইতিহাস বিষয়ক বিভিন্ন গবেষণা পরিচালনা করে এবং সেই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য নিয়ে বিভিন্ন বই, প্রবন্ধ ও জার্নাল প্রকাশনা বের করে থাকে।

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (Chittagong History Research Center)- CHRC এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইতিহাসবিদ, লেখক ও গবেষক  এবং অসংখ্য গ্রন্থ প্রণেতা সোহেল মো. ফখরুদ-দীনের সাথে ব্যক্তিগতভাবে পরিচয় ২০০৯ সাল থেকে। আর এই সংগঠনের সাথে সরাসরি জড়িত ২০১২ সালের শেষ দিকে। এই সংগঠনের মাধ্যমে  চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি বিষয়ক গবেষণা, প্রকাশনা, সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কিছুটা ভূমিকা পালন করলেও ইতিহাসবিদ,লেখক কিংবা গবেষকদের কাছে সংগঠনটির তেমন প্রচার ও প্রসার হয়নি। সংগঠনটির প্রচার ও প্রসারের লক্ষ্যে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল কিংবা উপজেলা ভিত্তিক কমিটি গঠন করা সময়ের দাবী। এমনি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইতিহাস (ডিপার্টমেন্ট) বিভাগের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদেরকে সম্পৃক্ত করতে হবে। ইতিহাস বিষয়ক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণ বিশেষ করে তরুণ সমাজকে ইতিহাস চর্চায় আরও বেশি উৎসাহিত করা প্রয়োজন। এই সংগঠনটির  আরও বিস্তৃত পরিসরে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন অঞ্চলের ইতিহাস নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে, যা চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি, এবং প্রত্নতত্ত্বের বিভিন্ন দিক উন্মোচন করবে। ঐতিহাসিক স্থানগুলির আধুনিকীকরণ ও সংরক্ষণে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত, যাতে এগুলো পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে। আন্তর্জাতিক বিভিন্ন ইতিহাস গবেষণা কেন্দ্রের সাথে সহযোগিতা স্থাপন করা, যাতে চট্টগ্রামের ইতিহাস বিশ্ব দরবারে আরও বেশি পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসাথে চট্টগ্রাম সিটি করপোরেশন কিংবা চট্টগ্রামের গুনী ব্যক্তিবর্গদের পৃষ্ঠপোষকতায় আধুনিক ও সমৃদ্ধ ইতিহাস চর্চা কেন্দ্রটি প্রতিষ্ঠানিক রূপ দেয়া সময়ের দাবী। যেখানে একটি সমৃদ্ধ সংগ্রহশালা, গবেষণাগার, পাঠাগার এবং আধুনিক সুযোগ সুবিধা থাকবে।

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। একইসাথে এই কেন্দ্রটির আরও বেশি সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করছি। 


লেখক : সংগঠক ও কলামিস্ট। 


আরও খবর


6ae9b7d8e4dab-031126043048.webp
মানুষের জন্য মানুষ

১৭ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে