অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান

ঝিনাইগাতীতে রাতে অবৈধ বালু পরিবহনের দায়ে আরিফ নামে একজনের ১০ দিনের কারাদণ্ড, আটক মাহিন্দ্র ও অটোভ্যান

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আবারও রাতের আঁধারে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে চললো ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এবার আটক হলেন মো. আরিফ (২০) নামে এক যুবক, ওই যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। ১১ জুলাই শুক্রবার রাত আড়াইটা থেকে ভোর সাতটা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বগাডুবি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে আরিফকে বালু পরিবহনের সময় হাতেনাতে আটক করা হয় এবং আদালতের রায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে আরও তিনটি অটোভ্যান এবং একটি বালু বোঝাই মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়েছে। এর আগে, ১০ জুলাই বৃহস্পতিবার বিকেলে কাংশা ইউনিয়নের আয়নাপুর এলাকায় অভিযান চালিয়ে সোমেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার, কয়েকশ মিটার পাইপ ও বাঁশের তৈরি একটি টাওয়ার ধ্বংস করে উপজেলা প্রশাসন। উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল জেলা প্রশাসনের জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনে শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সকল বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। তবুও স্থানীয় প্রভাবশালী কিছু সিন্ডিকেট এখনো রাতের অন্ধকারে নদ-নদী, খাল ও গারো পাহাড়ের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে দিন-রাত অভিযান পরিচালনা করছে। অভিযানে সহায়তা করেছেন থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মচারী এবং আনসার সদস্যরা। ইউএনও আশরাফুল আলম রাসেল জানান, “নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই পদক্ষেপ অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি, যারা আইন ভাঙবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলায় এমন ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে এবং অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকর ভূমিকা রাখবে বলেই আশা করছেন স্থানীয় প্রশাসন।

Tag
আরও খবর