বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

মিটফোর্ডে হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ববি


রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে মাথা থেঁতলে নির্মমভাবে খুনের ঘটনায় বিক্ষোভ মিছিল ও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রতীকি অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।



শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে গিয়ে ১০ মিনিট সড়ক  অবরোধ করেন শিক্ষার্থীরা এবং প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশের মাধ্যমে প্রতিবাদ মিছিলটি শেষ হয়। 



মিছিলে বিক্ষোভকারীরা- "যুবদল মানুষ মারে, তারেক রহমান কি করে" ছাত্রদল সন্ত্রাস করে, তারেক রহমান কি করে; ২৪ এর বাংলায়, সন্ত্রাসীদের ঠাই নাই; সাঈদ- ওয়াসীম- মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; বীর বাঙালির বায়না, চাঁদাবাজ চাইনা; সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের কবর দে সহ বিভিন্ন স্লোগান দেন।



দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন,"আমরা এই নতুন বাংলাদেশে এসেও এখনো আমাদের মিডিয়া গুলো বিক্রিত।আমরা দেখেছি এই হত্যাকান্ডের ঘটনা গত ২দিনের আগের।কিন্তু কোনো মিডিয়া এই বিষয়ে কথা বলে নি।আমরা আজকের এই বিক্ষোভ থেকে বলতে চাই, বিএনপি-আপনারা সতর্ক হয়ে যান অন্যাথায় আপনাদের অবস্থা আওয়ামী লীগের থেকেও করুন হবে।



রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন,"গত ৯ তারিখ যে ঘটনা ঘটেছে,জুলাই পরবর্তী সময়ে এসে এধরণের ঘটনা আমরা বরদাস্ত করবো না।আবার যদি কেউ নতুন ভাবে আওয়ামী স্টাইলে ফ্যাসিবাদী কার্যক্রম চালাতে চায় তাহলে আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করবো।"


আইন বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশে আবারো নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। আবার যদি কেউ নব্য সন্ত্রাসবাদ করতে চায় তাদের ধুলিস্যাৎ করা হবে।


Tag
আরও খবর