অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান

মিরসরাইয়ে জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মিরসরাইয়ে জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী আন্তওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগ। শনিবার (১৩ জুলাই) টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল হুদা হামিদী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি নুরুল আলম, জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুক্তার হোসেন, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার নুরুন্নবী, জোরারগঞ্জ আদর্শ থানা ইসলামী ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জোরারগঞ্জ মডেল থানা ইসলামী ছাত্রশিবিরে সভাপতি মাওলানা জাহিদ হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন পেশাজীবি শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন, আবু নাসের প্রমুখ। ফাইনালে অংশ নেয় জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ড। খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়ে টাইব্রেকারে ৪ নম্বর ওয়ার্ড বিজয়ী হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Tag
আরও খবর