যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
রবিবার (১৩ জুলাই) বিকালে ইউনিয়নের স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক গোলাম রসুল। সমাবেশের সভাপতিত্ব করেন শ্রীধরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আব্দুল করিম, মাওলানা মতিউর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। কর্মসূচির সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. ফারুক হোসেন।
বক্তারা দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনে দলীয় ভূমিকা, ১৯ জুলাইয়ের মহাসমাবেশে অংশগ্রহণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে মথরাপুর বাজারে এক গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। নেতৃবৃন্দ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও দাওয়াতি কার্যক্রমে অংশ নেন।
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১ ঘন্টা ১২ মিনিট আগে
১১ ঘন্টা ১৪ মিনিট আগে
১১ ঘন্টা ৪৩ মিনিট আগে