গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

বগুড়ায় ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার গাবতলি উপজেলায় ৪০ বছর ধরে পরিচালিত কদমতলী ভূমি অফিস স্থানন্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার কদমতলী বাজারে এক মানববন্ধনে অংশ নিয়ে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান স্থানীয়রা।

রবিবার সকাল ১০টায় কদমতলী বাজারে বিভিন্ন ফেস্টুন, প্লেকার্ড হাতে শতাধিক স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে বলেন, দীর্ঘ চার দশক ধরে এই অঞ্চলের মানুষ কদমতলী ভূমি অফিস থেকে নিরবিচ্ছিন্ন সেবা পেয়ে আসছিল। হঠাৎ করে এই অফিস সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।

বক্তারা আরও জানান, ভূমি অফিস স্থানান্তরের পেছনে কিছু অসাধু ব্যক্তির স্বার্থ রয়েছে। তারা দ্রুত এই ষড়যন্ত্র বন্ধ করে অফিসটি কদমতলীতেই রাখার জোর দাবি জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন বাদশা, রায়হানুল ইসলাম তোহা, রুবেল সরকার, আব্দুস সাত্তার সহ স্থানীয় এলাকাবাসী। 

মানববন্ধন শেষে একই দাবিতে গাবতলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

সাধারণ জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন এলাকাবাসী।

Tag
আরও খবর